দামুড়হুদার চিৎলায় সাধু সমাবেশ ও বাউল গানের আসর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-19 ইং
দামুড়হুদার চিৎলায় সাধু সমাবেশ ও বাউল গানের আসর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার উপজেলার চিৎলায় তৃতীয় বার্ষিক সাধু সমাবেশ ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটায় এই সাধু সমাবেশ ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন ফকিরের সভাপতিত্বে সাধু সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। দামুড়হুদা চিৎলা নতুনপাড়ায় আলাউদ্দিন ফকিরের উদ্যোগে অনুষ্ঠিত সাধু সমাবেশ ও বাউল গানের আসরে ঝিনাইদহ থেকে আগত শিল্পী জামিরুল ইসলাম ও শিল্পী পাপিয়া খাতুন বাউল গান পরিবেশন করেন। এছাড়াও বাউল গান পরিবেশন করেন জান মোহাম্মদ আলাউদ্দিন শাহ, বাউল শিল্পী রবিউল ইসলাম, লিয়াকত আলী ও মহাসিন বাউল। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহেব আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)