ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির আয়োজনে কুশাডাঙ্গা বটতলায় এ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী সানোয়ার হোসেন, কাজী খালিদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
