আলমডাঙ্গায় বালতির পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2022-11-19 ইং
আলমডাঙ্গায় বালতির পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় খেলার সময় বালতির পানিত ডুবে মরিয়ম খাতুন (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে এ ঘটে ঘটে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু মরিয়ম খাতুন আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের অন্তর্গত মুন্সিগঞ্জ হাসপাতাল মোড় এলাকার আশরাফুল হকের মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে বাড়িতে খেলধুলা করছিল শিশু মরিয়ম। খেলতে খেলতে সে একসময় বাথরুমের ভেতর চলে যায়। বাথরুমের বালতিতে থাকা পানি নিতে গেলে সে বালতির ভেতর উল্টে পড়ে যায়। এরই মধ্যে শিশুটির মা তাকে খোঁজাখুঁজি করেও কোথায় পায় না। এর কিছুক্ষণ পর বাড়ির বাথরুমে আছে কিনা দেখতে গেলে বালতির পানির ভেতর মরিয়মকে উল্টো হয়ে ডুবে থাকতে দেখে শিশুটির মা। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপতালের নিলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ লিওন বলেন, ‘সকালে মরিয়ন নামের এক শিশুকে পরিবারের সদস্যরা জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় শিশুটি বালতির পানির মধ্যে ডুবে গিয়েছিল। তবে জরুরি বিভাগে আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষ তাকে মৃত ঘোষণা করা হয়। হাপসাতালে নেওয়ার পূর্বে শিশুটির মৃত্যু হয়।’ এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)