মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

আপলোড তারিখঃ 2022-11-17 ইং
মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: জাতীয় নির্বাচন নিয়ে সম্প্রতি জাপানি রাষ্ট্রদূতের মন্ত্যব্যে কৃষিমন্ত্রী আব্দুর ড. রাজ্জাক বলেন, ‘দেশের নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। দ্রুত তাদের ডেকে সতর্ক করা হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। দেশের আত্মমর্যাদার ক্ষেত্রে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সংবিধানের আরটিক্যাল ১২৬-এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে দেশের নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর তাদের সহযোগিতা করবে জেলা প্রশাসক ও পুলিশ বিভাগ। তাদের সমন্বয়ে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। এর সকল নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ।’ গতকাল বুধবার সকাল ১০টায় মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি আরও বলেন, ‘বিএনপি এর আগেও আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সকল কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবিাল করবে আওয়ামী লীগ। দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও ধান ও সবজির ফলন ভালো হওয়ায় এখন সে আশঙ্কা নেই বলেও দাবি করেন তিনি। দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এছাড়াও ডলার সংকট একটি আন্তর্জাতিক সমস্যা। ইউক্রেন যুদ্ধের শেষে সমস্যা আর থাকবে না বলে জানান তিনি। পাশাপাশি ডলার সংকট সমাধানে কাজ করছে সরকার। এর আগে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুজিবনগর আম্রকাননে একটি আমগাছের চারা রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)