জীবননগরে বিআরডিবি সুফলভোগী সদস্যদের মাঝে বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2022-11-17 ইং
জীবননগরে বিআরডিবি সুফলভোগী সদস্যদের মাঝে বীজ বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বিআরডিবি সুফলভোগী সদস্যদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা বিআরডিবির আয়োজনে বিআরডিবির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জীবননগর উপজেলার ৪০ জন বিআরডিবির সুফলভোগী সদস্যদের মাঝে ৩ কেজি হারে মসুর ডাল বীজ বিতরণ করা হয়। জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তিথি মিত্রর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আখতার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)