জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে সাইদুল করিম মিণ্টুকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-11-17 ইং
জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে সাইদুল করিম মিণ্টুকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুকে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান দীপ্তি রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, পৌর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সাইদুল করিম মিণ্টু। অনুষ্ঠানটির পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হাবিবুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)