কার্পাসডাঙ্গায় আইএফএমসি’র কৃষানী কদবানু : বাড়ীর আঙ্গিনায় গাছ লাগিয়ে সবুজ বিপ্লব ঘটিয়েছে

আপলোড তারিখঃ 2017-07-21 ইং
কার্পাসডাঙ্গায়  আইএফএমসি’র কৃষানী কদবানু : বাড়ীর আঙ্গিনায় গাছ লাগিয়ে সবুজ বিপ্লব ঘটিয়েছে ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা  অফিস: স্বাস্থ্য, পুষ্টি, অর্থ চাই বেশি করে গাছ লাগায়। দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে কনব খাটি। গাছ লাগায় জীবন বাচায়, এই সব স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট আইএফএমসি’র প্রশিক্ষন প্রাপ্ত কৃষানী কার্পাসডাঙ্গা ভুমিহীন পাড়ার কদবানু তার বসত বাড়ীর আঙ্গিনায় বিভিন্ন গাছ লাগিয়ে সবুজ বিপ্লব ঘটিয়েছে, এ যেন সবুজের সমাহার। গাছ লাগিয়ে তিনি বর্তমানে স্বাবলম্বি  হতে চলেছে। দেখা গেছে কদবানুর বড়ীর আঙ্গিনায়  ফলজ গাছ কাঠাল, পিয়ারা, ডালিম, আম, লেবু, আপেলকুল, ফল ধরার অপেক্ষায় রয়েছে কদবেল, নারিকেল, সুপারি, তাল, খেজুর, আঙ্গুর গাছ রয়েছে। সবজি হিসেবে পুইশাক, কচু, ওল, মানগিরি, সজনেশাক, শিম, কুমড়া, ঝিঙ্গে, করলা, কলা, ইত্যাদি রয়েছে। টগরফুল, মাধবীফুল আছে। দামুড়হুদা উপজেলা কৃষিসম্প্রসারন অধীদপ্তরের সহযোগীতায় সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট আইএফএমসি’র প্রকল্পে কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ার ৫০জন কৃষক-কৃষানী ৫মাস প্রশিক্ষন গ্রহন করে।  পশুপালন, সবজি চাষ, মৎস্যচাষ, রোগ নির্ণয়ও রোগ প্রতিরোধসহ বন্ধু পোকা শত্রু পোকা চিনতে পারাসহ বিভিন্ন বিযয়ে জ্ঞান অর্জন হয়েছে। তিনি প্রতিবেদককে জানায় প্রতিটি পরিবার ইচ্ছা করলে তার বাড়ীর আঙ্গীনায় বিভিন্ন গাছ লাগিয়ে সংসারে সুখ আনতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)