দর্শনায় বেকারত্ব দূর করতে তরুণদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

আপলোড তারিখঃ 2022-11-17 ইং
দর্শনায় বেকারত্ব দূর করতে তরুণদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে সরকারের পাশাপশি বেসরকারি প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে তরণ-তরুণীদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে দর্শনায় তিন মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে মোবাইল সার্ভিসিং ও ফ্যাশন গার্মেন্টসের ওপর ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী অতিথি থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন ২৫ জন তরুণ ও ২৫ জন তরুণীসহ মোট ১ শ জন প্রশিক্ষণার্থী। বিগত ২০১৬ সাল থেকে ১ হাজার ৫ শ জন তরণ-তরুণীকে ওয়েভ ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ১ হাজার ১৫০ জন তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান কামাল ও উপ-সমন্বয়কারী নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সোহানুর রহমান সোহান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)