চুয়াডাঙ্গায় ৫ শ গ্রাম গাঁজাসহ হানুড়বাড়াদির বাবর আলী আটক

আপলোড তারিখঃ 2022-11-17 ইং
চুয়াডাঙ্গায় ৫ শ গ্রাম গাঁজাসহ হানুড়বাড়াদির বাবর আলী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুড়বাড়াদি গ্রামের বাবর আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হানুড়বাড়াদি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আটক বাবর আলীর নিকট হতে ৫ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক বাবর আলী হানুড়বাড়াদী গ্রামের কাজী পাড়ার মৃত ফজিল মণ্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স হানুড়বাড়াদি গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ বাবর আলীকে তাড়িয়ে ধরে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় ৫ শ গ্রাম গাঁজা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)