আন্দুলবাড়ীয়ায় ৬২তম বার্ষিকী ইছালে ছওয়াব আজ

আপলোড তারিখঃ 2022-11-17 ইং
আন্দুলবাড়ীয়ায় ৬২তম বার্ষিকী ইছালে ছওয়াব আজ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের রওজায় ৬২তম বার্ষিকী ইছালে ছওয়াবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বাস আছর পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৬২তম ইছালে ছওয়াব অনুষ্ঠিত হবে। উক্ত ইছালে ছওয়াব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। ছাওয়াব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন-হাদিস ও সুন্নার আলোকে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন ঢাকা-কামরাঙ্গীচর বায়তুল একরাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সিরাজী। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন চুয়াডাঙ্গা জেলা মুফাচ্ছির পরিষদের দামুড়হুদা সদস্য হযরত মাওলানা আবুল কাশেম জিহাদী। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করবেন আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের রওজা, কবরস্থান ও কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ মইদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)