আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে রান্নাঘরে অগ্নিসংযোগের অভিযোগ

আপলোড তারিখঃ 2022-11-17 ইং
আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে রান্নাঘরে অগ্নিসংযোগের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভোগাইল বগাদিতে পূর্বশত্রুতার জের ধরে গ্রামের হামিদুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত রাত একটার দিকে ভোগাইল বগাদি গ্রামের মসজিদ পাড়ায় ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল ভুক্তভোগী হামিদুল ইসলাম আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক রাত একটার দিকে ভোগাইল বগাদি গ্রামের মসজিদ পাড়ার মৃত শাহাদৎ হোসেনের ছেলে সাইফুল ইসলাম, একই এলাকার আজিজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন মিলে হামিদুল ইসলামের বাড়ির প্রাচীর ডিঙিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে বারান্দা দিয়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করে হামিদুলের গলায় দাঁ ধরে জিম্মি করে ড্রয়ারে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ও ৮ আনা ওজনের স্বর্ণের চেন নিয়ে যায়। যাওয়ার সময় রান্না ঘরে আগুণ জালিয়ে দেয়। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে হামিদুল ইসলামের স্ত্রী শিউলি খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)