আলমডাঙ্গার জেহালা অঘোরনাথপাড়ায় গরু চুরি : লাগাতার চুরির ঘটনায় চোর আতঙ্কে এলাকাবাসী

আপলোড তারিখঃ 2017-07-21 ইং
আলমডাঙ্গার জেহালা অঘোরনাথপাড়ায় গরু চুরি : লাগাতার চুরির ঘটনায় চোর আতঙ্কে এলাকাবাসী ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা অঘোরনাথ পাড়ায় কৃষকের গরু চুরির ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে কৃষ্ণপুর গ্রামে ও হৈদারপুর গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। লাগাতার গরু চুরির ঘটনাই এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের জেহালা গ্রামের অঘোরনাথ পাড়ায় কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত পরশু দিন গত রাত ২টার দিকে গ্রামের শুকুর আলীর ছেলে মজিবারের বাড়িতে চোর ঢোকে। মাথার কাছে থাকা টর্চ লাইট ও গরুর গোয়ালের চাবি নিয়ে গোয়াল ঘরের তালা খুলে ২টি গরু চুরি করে নিয়ে যায়। গরুর মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে কৃষ্ণপুর গ্রামের এক কৃষকের দুটি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। এছাড়া হৈদারপুর গ্রামের এক বাড়িতে হামলা চালিয়ে একটি গরু চুরি করে নিয়ে যায়। লাগাতার গরু চুরির ঘটনাই এলাকার চোর আতঙ্ক বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)