আলমডাঙ্গায় বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2022-11-15 ইং
আলমডাঙ্গায় বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের মৃত মহরম আলীর ছেলে নাহিদ হাসানের (৩৫) বাড়ির সামনে থেকে তার নিজের এপাসি আরটিআর-১৫০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। নাহিদ হাসান বলেন, ‘পৌনে ছয়টার দিকে বাইরে থেকে এসে আমার বাড়ির সামনে নীল রংয়ের মোটরসাইকেলটি রাখি। কিছুক্ষণ পর বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এসে দেখি মোটরসাইকেলটি নেই। আশেপাশে খোঁজাখুঁজি করে সবাইকে জানিয়েও না পেয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর চুয়াডাঙ্গা-ল-১১-৪৪৬৬, চেসিস নম্বর: গউ৬২৪ঐঈ১৪এ২ক৩৮৩৬১, ইঞ্জিন নম্বর- ঈ১ক৬২৩০৯০৭। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে কাজ করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)