চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-11-15 ইং
চুয়াডাঙ্গায় রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল কার্যালয়ের তৃতীয় তলায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন। প্রশিক্ষণ কর্মশালাটি সহযোগিতা করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ডেলিগেট রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট শহিদুল ইসলাম সাহান এবং সদর দপ্তরের ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের উপ-পরিচালক প্রশিক্ষক কবির আহম্মেদ। রেডক্রিসেন্ট ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালন করেন। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ ও যুবরেডক্রিসেন্ট নেতৃবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের জীবন ইতিহাস, রেডক্রিসেন্টের প্রতীকের অপব্যবহার রোধ, সাতটি মূলনীতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠা ও কমিটি গঠনসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)