দৈনিক খোলাকাগজের মুজিবনগর প্রতিনিধি হলেন সোহাগ মণ্ডল

আপলোড তারিখঃ 2022-11-15 ইং
দৈনিক খোলাকাগজের মুজিবনগর প্রতিনিধি হলেন সোহাগ মণ্ডল ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: জাতীয় দৈনিক খোলাকাগজ পত্রিকার মুজিবনগর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সোহাগ মণ্ডল। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবরপাড়া গ্রামের আব্দুল করিম মণ্ডলের ছেলে। গতকাল সোমবার পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান নীল সাগর গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মো. মাহবুবুল আজিজ স্বাক্ষরিত এক পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তরুণ এই সংবাদকর্মী ২০১৪ সাল থেকে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিক সোহাগ মণ্ডল চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ ও অনলাইন নিউজ পোর্টাল মেহেরেপুরের চোখে কর্মরত রয়েছেন। সাংবাদিক সোহাগ মণ্ডল খোলা কাগজে নিয়োগ পাওয়ায় মুজিবনগর প্রেসক্লাবসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সোহাগ মণ্ডল জানান, দুর্নীতি রোধে অনুসন্ধানী সংবাদ পরিবেশন করাই তাঁর মূল লক্ষ্য। তিনি তাঁর পথচলায় মুজিবনগরসহ জেলার সকল সাংবাদিকদের দোয়া এবং সহযোগিতা কামনা করেন। খোলা কাগজ পরিবারের সকলের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)