পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালকের ওপর সন্ত্রাসী হামলা

আপলোড তারিখঃ 2022-11-15 ইং
পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালকের ওপর সন্ত্রাসী হামলা ছবির ক্যাপশন:
অভিযুক্তদের গ্রেপ্তারে জোর অভিযান চালানো হচ্ছে : ওসি আব্দুল খালেক নিজস্ব প্রতিবেদক/জীবননগর অফিস: আজ মঙ্গলবার চুয়াডাঙ্গায় আসছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। দিনব্যাপী ব্যস্ত সময় পার করবেন তিনি। যাবেন দত্তনগর খামারের পাথিলা বীজ উৎপাদন খামার পরিদর্শনে। কৃষিমন্ত্রীর এই আগমন উপলক্ষে পাথিলা বীজ খামারে গতকাল সকাল থেকে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। এসময় স্থানীয় এক ব্যক্তির বিচালি ও কচু বাগান প্রধান ফটক থেকে সরিয়ে নিতে বললেই বাধে বিপত্তি। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে পাথিলা বীজ উৎপাদন খামারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখেন। জখম মিজানুর রহমান জীবননগর উপজেলার পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। এখনো সে আশঙ্কামুক্ত নন বলে চিকিৎসক জানিয়েছেন। তবে ২৪ ঘন্টা গেলেই বুঝা যাবে বলেও চিকিৎসক জানান। এদিকে অপরাধীদের ধরতে জোর অভিযান চালাচ্ছে পুলিশ। প্রকাশ্যে একজন সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় পাথিলা বীজ উৎপাদন খামারের অন্য কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন আতঙ্কে। এছাড়া এই হামলার ঘটনায় বিভিন্নমহল অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জখম মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার (আজ) পাথিলা বীজ উৎপাদন খামার পরিদর্শনে আসছেন কৃষিমন্ত্রী। পরিদর্শন ঘিরে পাথিলা বীজ খামারে সোমবার সকাল থেকে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। খামারের প্রধান ফটকের প্রাচীরের পাশে জীবননগর পাথিলা গ্রামের মহর মণ্ডলের ছেলে আজাদ কচুর বাগান ও বিচালির গাদা করেছে। আমি আজাদকে কচু গাছ ও বিচালির গাদা সরিয়ে নিতে বলি। এতে সে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের সঙ্গে বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।’ এ ঘটনার পরে খামারের কর্মরতাসহ স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে মিজানুরের জখম গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লিওন বলেন, ‘মিজানুর রহমানের বাম পায়ে ধারালো অস্ত্রের কোপে জখমের দুটি চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালককে কুপিয়ে জখম করেছে আজাদসহ তার সহযোগীরা। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)