চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-11-13 ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুরে সড়ক দুর্ঘটনায় কহিনুর বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। নিহত কহিনুর বেগমের মোহাম্মদজুমা গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। জানা যায়, গতকাল রোববার পাখিভ্যানযোগে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরফিলেন আতিয়ার ও কহিনুর বেগম। পথের মধ্যে গহেরপুর উত্তরপাড়ায় পৌঁছালে হঠাৎ ভ্যান থেকে পড়ে যায় কহিনুর বেগম। এসময় ভ্যানের পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগলে বুকে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। এসময় স্থানীয় ব্যক্তিরা চিকিৎসার জন্য তাকে উদ্ধার করলে সেখানেই তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহত কহিনুরের স্বামী আতিয়ার রহমান বলেন, ‘আমার স্ত্রী হঠাৎ করেই ভ্যান থেকে রাস্তার ওপর পড়ে যায়। এসময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগলে সেখানেই তার মৃত্যু হয়। প্রথমে স্থানীয় ব্যক্তিরা ট্রাক্টরটিকে আটকে রাখলেও চালকের কোনো দোষ না থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।’ এ বিষয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এএসআই ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ না করায় নিহতের মৃতদেহ স্বামী আতিয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই কহিনুরের লাশের শেষ কার্যসম্পাদনের সকল প্রস্তুতি সম্পন্ন করবে বলে জানান আত্মীয়-স্বজনেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)