তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার, এসব ভুলে যান

আপলোড তারিখঃ 2022-11-13 ইং
তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার, এসব ভুলে যান ছবির ক্যাপশন:
আব্দুল হাই সভাপতি ও সাইদুল করিম মিণ্টু পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঝিনাইদহ অফিস: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৫ই আগস্টের কুশিলব, মীরজাফর ও পলাশীর বিশ^াসঘাতকের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সেদিন ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধুর নাম ওরা মুছে দিতে চেয়েছিল, শিশু রাসেলকে হত্যা করেছিল। মুক্তিযোদ্ধা শেখ কামাল ও জামালকে হত্যা করে বঙ্গবন্ধুর আদর্শকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি।’ ওবায়দুল কাদের গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, কে বলেছে বঙ্গবন্ধু নেই? তিনি আছেন কৃষকের লাঙ্গলের ফালে, ভাটিয়ালি গানে, পাখির কলরবে। যতদিন সমুদ্রের গর্জন থাকবে, তোমার স্মৃতি কেউ মুছে দিতে পারবে না। তোমার নাম মুছে ফেলার সাধ্য কারো নেই। লালনের স্মৃতি বিজড়িত এই ঝিনাইদহের বিশাল সমাবেশ সে কথায় প্রমাণ করে। তিনি বলেন, মির্জা ফকরুল ইসলাম আগে আপনি বলতেন, এখন তুমি বলে। আগামী মিটিংয়ে হয়ত তুই বলবে। এসব তিনি কেন বলেন? অর্ন্তজালায়। ওরে জ¦ালা! শেখ হাসিনার উন্নয়নের অর্ন্তজালায় ভুগছেন তিনি।’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এতো ফ্লাইওভার, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল তৈরি করা হয়েছে। দেশবাসী আর কী চাই? এসব উন্নয়ন মির্জা ফকরুলদের সহ্য হয় না। তাই ওদের মন খারাপ। ভোট চুরি ও ভুয়া ভোটারের বিরুদ্ধে খেলা হবে। লুটপাট দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। আপনারা প্রস্তুত হয়ে যান। এই খেলায় বিএনপির আন্দোলন ও নির্র্বাচনের পতন হবে। বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দুবাই থেকে আনা টাকার বস্তা নিয়ে আপনি মাঠে নেমেছেন। আকাশে-বাতাসে এখন টাকা ওড়ে। বরিশাল ও ফরিদপুর সমাবেশে টাকা ওড়ে। এখন থেকেই মনোনয়ন বাণিজ্য ও এমপি-মন্ত্রী কেনাবেচা শুরু করেছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ এসব হতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার। তত্ত্বাবধায়ক ভুলে যান। সন্ত্রাস করে, আগুন দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। তিনি তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, আর রাজনীতি করব না এমন মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছেন। অর্থ পাচার মামলায় দণ্ড নিয়ে একজন পলাতক আসামিকে যদি নেতা বানানো হয়, তবে খেলা হবে। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, নেত্রী বলেছেন বিলাসবহুল সম্মেলন করা যাবে না। সাশ্রয়ী হতে হবে। গরীবের পাশে দাঁড়াতে হবে। অপচয় করা যাবে না। অথচ বিলবোর্ড বানিয়ে সবাইকে নায়ক বানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এতো আয়োজন অথচ হেলিকপ্টার থেকে নেমে দেখি আমার নামের বানান ভুল। দলের কারা কারা দুর্নীতি করে আমরা জানি। সময় আছে সংশোধন হয়ে যান। নইলে খবর আছে।’ সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘আমরা রাজপথে আছি, থাকব। বিএনপির হুংকারে আওয়ামী লীগ ভীত নয়। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রাজপথে লড়ব। তাদের প্রতিহত করব।’ তিনি অভিযোগ করেন, বিএনপি চাঁদাবাজীর টাকায় সমাবেশ করছে। দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, সারা দুনিয়ায় যখন মন্দা চলছে, তখন শেখ হাসিনার দক্ষতা ও সাহসিকতায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, আমাদের আলোর পথ দেখাচ্ছে। বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে আমরা সোনার বাংলা গড়ব। স্বাধীনতা বিরোধীদের মুখপাত্র হিসেবে মির্জা ফকরুল গলা ফাটাচ্ছেন। অথচ তার পিতা পাকিস্তানীদের দোসর ছিল।’ গতকাল সকালে সম্মেলনের উদ্বোধন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর সঞ্চলনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজিম আনার, তাহজিব আলম সিদ্দিকী সমি, কেন্দ্রীয় নেতা অ্যাড. আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপিসহ ঝিনাইদহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। সম্মেলন শেষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণার প্রস্তাব করলে ওবায়দুল কাদের দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে পুরোনো কমিটির সভাপতি আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিণ্টুকে বহাল রাখেন। উল্লেখ্য, গতকাল সকাল ৭টা থেকে সম্মেলনস্থলে মানুষ আসতে থাকেন। সকাল সাড়ে ৯টার মধ্যে ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একপর্যায়ে লোক সমাগম উপচে পড়ে আশপাশের রাস্তায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)