মেহেরপুরের ইছাখালীতে বিএনপি’র সভায় ভিশন ২০৩০ বাংলাদেশের : মুক্তির সনদ বিতরণ করলেন পিস এ্যাম্বাসেডর জাকির হোসেন

আপলোড তারিখঃ 2017-07-21 ইং
মেহেরপুরের ইছাখালীতে বিএনপি’র সভায় ভিশন ২০৩০ বাংলাদেশের : মুক্তির সনদ বিতরণ করলেন পিস এ্যাম্বাসেডর জাকির হোসেন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী বিএনপি’র আয়োজনে গতকাল শুক্রবার বিকালে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন পিস এ্যাম্বাসেডর (শান্তির দূত) শিক্ষক কর্মচারী ঐক্যেজোটের অতিরিক্ত মহাসচিব ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মো. শুকুর আলী, মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম, আবু তালেব, ইসমাইল হোসেন, যুব নেতা মনিরুল ইসলাম মনি, ছাত্র নেতা আনোয়ার হোসেন, নাহিদ, সেন্টু প্রমূখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক প্রকাশিত ভিশন ২০৩০ বাংলাদেশের মুক্তির সনদ। গনতন্ত্র ফিরিয়ে আনা মানুষের জীবন যাত্রার মান উন্নত করাসহ আধুনিক বাংলাদেশ গড়ার একটি রুপকল্প হিসেবে ভিশন ২০৩০ পথ প্রদর্শকের কাজ করবে। তিনি আরো বলেন, বিনা ভোটে নির্বাচিত সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। খুন, গুম ও অপহরণের মাধ্যমে বাংলাদেশকে একটি আতংকের জণপদে পরিনত করেছে। জনগনের ম্যানডেট না থাকায় বন্দুকের গুলিতে তারা রাষ্ট্র শাসন করছে। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তিনি অবিলম্বে সহায়ক সরকার গঠন করে সকল দলের অংশ গ্রহনে অবাধ নিরপেক্ষ ও গ্রহন যোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান। তিনি আরো বলেন, `বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন বিএনপিতে যোগ দিন`। তার আহবানে সাড়া দিয়ে সাবেক বিএনপির নেতা আব্দুল লতিফ সহ প্রায় দুই শতাধিক নেতা-কর্মী সদস্য ফরম পূরনের মাধ্যমে বিএনপির সদস্য হন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক প্রকাশিত ভিশন ২০৩০ বাংলাদেশের মুক্তির সনদ বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)