ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় আলমডাঙ্গায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আব্দুল বাতেনের বাসভবনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আব্দুল বাতেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জমির আলী, খাইরুল ইসলাম জোয়ার্দ্দার, খোন্দকার আশরাফুল হক, সোহেল শাহ, আব্দুর রহমান, শমসের মণ্ডল, মোজাম আলী, মনিরুল ইসলাম, আবু ছদ্দিন, সোবহান আলী, একরামুল কবির, রাজন আলী, শহিদুল ইসলাম প্রমুখ।
