চুয়াডাঙ্গায় মোবাইল ফোন সার্ভিসিং ও ফ্যাশন গার্মেন্টস কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2022-11-12 ইং
চুয়াডাঙ্গায় মোবাইল ফোন সার্ভিসিং ও ফ্যাশন গার্মেন্টস কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তিন মাস মেয়াদী ফ্যাশন গার্মেন্টস ও মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ওয়েভ ট্রেড ট্রনিং স্টোরের বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ঝরিংং অমবহপু ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ ধহফ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ (ঝউঈ) এর অর্থায়নে ঝশরষষং ভড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ ওহাবংঃসবহঃ চৎড়মৎধস (ঝঊওচ) প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদী ফ্যাশন গার্মেন্টস ও মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের শেষে ৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান যুদ্ধ, ফোকাল পারসন আব্দুস সালাম প্রমুখ। অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য দেন ফ্যাশন গার্মেন্টস কোর্সের দিলরুবা খাতুন মীম, তহুরা খাতুন এবং মোবাইল সার্ভিসিং কোর্সের সোলায়মান পারভেজ, মেহেদী হাসান ও সজিব হোসেন। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রকল্পের জবপ্লেসমেন্ট অফিসার এ কে এম শফিক আলম সোহান। স্বাগত বক্তব্যে প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম বলেন, ‘এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের যোগ্যতা ও পছন্দের ভিত্তিতে দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৭০% এর চাকরিতে সংস্থাপন (স্ব-কর্মসংস্থান ও মজুরি ভিত্তিক কর্মসংস্থান) নিশ্চিত করে আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবার ও ব্যক্তির মানব মর্যাদা প্রতিষ্ঠা করা, যাতে তারা টেকসইভাবে জীবনমান উন্নত করে ক্রমান্বয়ে উন্নয়নের দিকে অগ্রসর হতে পারে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)