ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার যোহর নামাজের পর মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের পরিচালনা কমিটির সভাপতি শেখ মইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।
সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি হযরত মাওলানা মাহবুবুর রহমান গওহরী। এছাড়াও বক্তব্য দেন অত্র মাদরাসা পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল। স্বাগত বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সাাদারণ সম্পাদক ও মুহতামিম হাফেজ মাওলানা আবু মুছা। সমাপনী বক্তব্য দেন অত্র মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ মইদুল ইসলাম। গতকাল মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির আজীবন দাতা-বদরীন সদস্যরা উপস্থিত ছিলেন।
