ঝিনাইদহের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনা ট্রাকের হেলপার নিহত, আহত ১৫

আপলোড তারিখঃ 2022-11-12 ইং
ঝিনাইদহের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনা ট্রাকের হেলপার নিহত, আহত ১৫ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর ও গোয়ালপাড়া বাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত কাইয়ুম হোসেন (১৭) ট্রাকের হেলপার। তিনি বরিশালের গৌরনদি উপজেলার বেজগতি গ্রামের শহর আলী ফকিরের ছেলে। প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি জানান, গতকাল শুক্রবার সকাল শিমন-উমা নামের একটি বাস ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মোশাররফ হোসেন সালেহা খাতুন স্কুলের কাছে পৌঁছালে বাসটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে একই সড়কের হাটগোপালপুর ইটভাটার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সংঘর্ষ হলে ট্রাকের হেলপার কাইয়ুম হোসেন (১৭) গুরুতর আহত হন। পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহত কাইয়ুমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল শুক্রবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনার সময় সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত সড়কের যান চলাচল স্বাভাবিক করেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)