হারদী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-11-11 ইং
হারদী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হড। হারদী ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি রতন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক। সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোহন মিয়া, সহসভাপতি আবুল কাসেম, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুল হক, হারদী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তারেক হাসান পলাশ, আলমডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মন্টু মিয়া, রকিবুল ইসলাম মতি, আলমগীর সেণ্টু, আতিয়ার রহমান, শহিদুল ইসলাম মেম্বার, আমিরুল ইসলাম, আইয়ুব আলী, হাসিবুল, বাবুল, নাসির উদ্দীন, লিজন, মেজবার ছামাদ, ছানাউল্লাহ রাহুল, হাসিব রেজা, হাকিমুল, নতুন বিশ্বাস, আলতাফ হোসেন, আব্দুল ওহাব, হাসিবুল ইসলাম মাস্টার ও কুমারী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হারদী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে বকুল হোসেনকে সভাপতি, আব্দুল ওহাবকে সাধারণ সম্পাদক ও ছানাউল্লাহকে সাংগাঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্যবিশিষ্ট ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)