আলমডাঙ্গায় ছুরিকাঘাতে ওষুধ কেম্পানির প্রতিনিধির টাকা ছিনতাই

আপলোড তারিখঃ 2022-11-11 ইং
আলমডাঙ্গায় ছুরিকাঘাতে ওষুধ কেম্পানির প্রতিনিধির টাকা ছিনতাই ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার রোয়াকুলি সড়কে এবাদত আলী নামের এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে এবাদত আলীর নিকটে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ইবাদত আলীর চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। জানা যায়, কুষ্টিয়ার হাউজিং এ ব্লকের আমানত আলীর ছেলে এবাদত আলী চুয়াডাঙ্গা থেকে ওষুধ বিক্রির টাকা নিয়ে মোটরসাইকেলযোগে ফিরে যাচ্ছিলেন। পথের মধ্যে চুয়াডাঙ্গাÑআলমডাঙ্গা সড়কের রোয়াকুলি কাঁঠাল বাগানের নিকট পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এসময় তার কাছে থাকা টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করলে এবাদত বাধা সৃষ্টি করে। এসময় দুর্বৃত্তরা এবাদতকে ছুরিকাঘাতে জখম করে তার নিকটে থাকা টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)