দামুড়হুদায় বিভিন্ন মামলায়  ১৩ আসামি আটক

আপলোড তারিখঃ 2022-11-11 ইং
দামুড়হুদায় বিভিন্ন মামলায়  ১৩ আসামি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামি আটক হয়েছে। গত বুধবার রাতে দামুড়হুদার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। আটকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ছবের আলীর ছেলে আশরাফ আশরাফ হোসেন, কলাবাড়ি রামনগর গ্রামের ফকির চাঁদের ছেলে লিটন মিয়া, কাদিপুর গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল মালেক, একই এলাকার আব্দুল মালেকের ছেলে স্বপন মিয়া, আ. মালের সাকিব মিয়া, মুন্সিপাড়ার আশাদুল হকের ছেলে হাফিজুর রহমান, মৃত রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম, মৃত আনছার আলীর ছেলে মারশিদ আলী, বারিক আলীর ছেলে সাইফুল ইসলাম, পিরপুরের মৃত তাহের বিশ্বাসের ছেল বিল্লাল হোসেন ও জয়রামপুর হাজীপাড়ার আ. রাজ্জাকের ছেলে রাজু। জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার মণ্ডল, এসআই তৌহিদুর রহমান শেখ, এএসআই দিরাজ, এএসআই আব্দুর গাফ্ফার শেখসহ পুলিশের টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআরজিআর মামলার ১১ জন আসামিকে আটক করে। এছাড়াও অভিযানে সন্দেহজনক আরও দুজনকে আটক করা হয়। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)