ঝিনাইদহের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ

আপলোড তারিখঃ 2022-11-11 ইং
ঝিনাইদহের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ। ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে এ শিক্ষাপ্রতিষ্ঠানকে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া এই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ জানান, বর্তমানে তার শিক্ষাপ্রতিষ্ঠানে ২ হাজার ৭২২ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি প্রদান শুরু করে সরকার। তারপর থেকে টানা কয়েকবার কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পেয়ে আসছে। এছাড়া ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপের খেতাব ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জিতেছে। ২০১৮-২০১৯ সালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)