ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস পালিত

আপলোড তারিখঃ 2022-11-10 ইং
ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস পালিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:  ‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ¦ালানি’ এ স্লোগানে ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আইডিইবি জেলা শাখার আয়োজনে গতকাল বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়, ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহারিয়ার জাহেদী হিজল, আইডিইবি জেলা শাখার সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মুন্সী আবু জাফর। বক্তারা, দেশের উন্নয়নে নবায়নযোগ্য জ¦ালীনর ব্যবহার বাড়াতে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)