মেহেরপুরে দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-11-09 ইং
মেহেরপুরে দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি ও স্বর্ণের ক্যারেট ফাঁকি দেওয়ার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় মেহেরপুর শহরের গিয়াস মিস্টার ভান্ডারকে ৫০ হাজার টাকা এবং একই আইনের ৪৫ ধারায় নিউ পল্লীশ্রী জুয়েলার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে গাংনী র‌্যাব-১২ এর এএসপি আবুল কালাম আজাদ, মেহেরপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর তাজিমুল হক উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)