ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার নাটুদাহ ক্যাম্প পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ রকিবুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দামুড়হুদার চন্দ্রবাস গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রকিবুল ইসলাম চন্দবাস গ্রামের আমির হামজার ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটুদাহ ক্যাম্পের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চন্দ্রবাসে অভিযান চালিয়ে রকিবুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত রকিবুলের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনের মামলা রুজু করা হয়েছে।
