আলমডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-11-09 ইং
আলমডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় আলমডাঙ্গার গোবিন্দপুর চেয়ারম্যানপাড়া মাঠে এই প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আলমডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আতাহার আলী মণ্ডলের সভাপতিত্বে কমিটি গঠন সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এবং খুলনা বিভাগের সমন্বয়ক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাহাবুল হক ও উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অভিমান্য কুণ্ড। এসময় উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বসুদেব বেদ, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, দপ্তর ফজলুর রহমান, কৃষক লীগ নেতা আব্দুর রাজ্জাক, পৌর ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি বাদল অর রশিদ, ডাউকি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বদর উদ্দিন মিল্টন, ৯ নম্বর পৌর কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান বিপ্লব হোসেন প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আতাহার আলী মণ্ডলকে আহ্বায়ক ও আব্দুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)