ঝিনাইদহের গোবিন্দপুরে সূর্যতরুণ ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-11-08 ইং
ঝিনাইদহের গোবিন্দপুরে সূর্যতরুণ ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুরে সূর্যতরুণ ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় গোবিন্দপুর পূর্বপাড়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে আরও বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।’ এসময় আরও উপস্থিত ছিলেন সাধুহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য নাজমা খাতুন, ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক মেম্বর আমিরুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, সূর্য তরুণ ক্লাবের সভাপতি আহমেদ শিশির সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় দয়ারামপুর ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে গোপালপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে। খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান হাসান। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রোকনুজ্জামান রোকন ও সোহাগ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)