আলমডাঙ্গায় প্রায় ৫ শ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-11-08 ইং
আলমডাঙ্গায় প্রায় ৫ শ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় অভিযান চালিয়ে তৈমুর সালিহিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে শহরের চারতলা মোড় থেকে প্রায় ৫ শ বোতল অবৈধ রেকটিফাইড স্পিরিটসহ তাকে আটক করে। আটক তৈমুর সালিহিন (৩৫) ফরিদপুর পূর্বপাড়ার আজিবর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নুরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসনি ফোর্স নিয়ে আলমডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় শহরের চারতলা মোড় থেকে ৪৯৯ বোতল অবৈধ রেকটিফাইন স্পিরিটসহ তৈমুর সালিহিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তৈমুরকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)