স্বামী ধুমপান করায় অভিমানে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-11-08 ইং
স্বামী ধুমপান করায় অভিমানে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ধুমপান করায় স্বামীর ওপর অভিমান করে স্মৃতি (১৭) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহ্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কাদিপুর খাজা ইটভাটায় তাদের থাকার একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ। নিহত গৃহবধূ স্মৃতি সাতক্ষীরা জেলার আশাসনি থানাধীন কাশিপুর গ্রামের শাহাজান গাজীর মেয়ে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর পূর্বে স্মৃতি তার বাবা-মায়ের অমতে নিজের পছন্দে নাসিম মোল্লার সঙ্গে বিবাহ করে। কাজের তাগিদে তিন মাস পূর্বে দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের খাজা ইটভাটায় আসে নাসিম মোল্লা। কাজের কারণে ইটভাটায় পরিবার ও স্ত্রী স্মৃৃতিকে নিয়ে বসবাস শুরু করে সে। এরই মধ্যে গতকাল নাসিম মোল্লার ধুমপানকে কেন্দ্র করে স্মৃতির সঙ্গে কথাকাটাকাটির হয়। এর কিছুক্ষণ পরে নাসিম মোল্লা তার মায়ের সাথে লোকনাথপুর বাজারে গেলে সবার অজান্তে স্মৃতি তার নিজ ঘরে আড়ার সঙ্গে ওঁড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এদিকে এলাকাবাসীর ধারণা, আত্মহত্যা করলে তার গলায় দাগ থাকবে, এটি আত্মহত্যা না হয়ে হত্যাও হতে পারে। নাসিম মোল্লার বোন বলেন, ‘আমার ভাবি ভাইয়ের ধুমপান (বিড়ি খাওয়া) করা নিয়ে ভাইয়ের ওপর রাগ করে। পরে আমার ভাই বাজারে চলে যায়। কিছুক্ষণ পরে আমি তাদের ঘরে গিয়ে দেখি স্মৃতি ভাবী আড়ায় ঝুলছে। এসময় প্রতিবেশীদের সহযোগিতায় তাকে নিচে নামানো হয়।’ এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ‘ঘটনাটি সম্পর্কে আমরা শুনেছি এবং ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তর রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রিপোর্ট না পাওয়া পযর্ন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)