আন্দুলবাড়ীয়ায় নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

আপলোড তারিখঃ 2022-11-08 ইং
আন্দুলবাড়ীয়ায় নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:  জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে ছবিসহ নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নতুন ভোটারদের ছবি তোলা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমদিন তিনটি ওয়ার্ডে মোট নতুন ভোটারের সংখ্যা ছিল ৪৩২ জন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, ইউপি সচিব হাসানুজ্জামান হাসান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জসীম উদ্দীন, ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মিনুয়ারা খাতুন, ইউপি সদস্য নুর ইসলাম খোকা, আরিফুল ইসলাম। স্ক্যানিং অ্যান্ড ইকুয়েন্সমেন্টস্ অপারেশন দায়িত্ব পালন করেন টিম লিডার আশরাফুল ইসলাম, টিম লিডার মিজানুর রহমান, সহযোগিতা করেন শামসুল আরেফিন, ওয়ালিদ, পলাশ আহমেদ, অপারেটর প্রিন্স আহমেদ ও উম্মে সাওদা। সার্বিক সহযোগিতা করেন আনসার ভিডিপি লিডার নারগিস আক্তারসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)