আন্দুলবাড়ীয়ায় হাফিজুর রহমানের ওফাত দিবস উপলক্ষে দোয়া

আপলোড তারিখঃ 2022-11-08 ইং
আন্দুলবাড়ীয়ায় হাফিজুর রহমানের ওফাত দিবস উপলক্ষে দোয়া ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়ার শাহাজাদপুর চর নরীনা পাক দরবার শরীফের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি প্রয়াত শেখ হাফিজুর রহমান হাফিজের ১২তম ওফাত দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব আন্দুলবাড়ীয়ার আর্দশপাড়ায় এ দোয়া মাহফিল অনুষ্ঠি হয়। প্রয়াত শেখ হাফিজুর রহমান হাফিজের জামাতা ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হযরত মাওলানা শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী এই দোয়া মাহফিলে অনুষ্ঠানের আয়োজন করে। প্রয়াত হাফিজুর রহমান হাফিজের ছেলে নাজমুল হোসেন হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কুরআন, সুন্নাহ ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন মুফতি হযরত মাওলানা মুজিবুর রহমান। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন মুফতি হযরত মাওলানা ইসমাইল হোসেন ও তৃতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন হযরত মাওলানা শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী। অনুষ্ঠানে গ্রামের শত-শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)