জীবননগরে স্বাস্থ্যসেবা প্রদানে সমস্যা ও সম্ভাবনাবিষয়ক সংলাপ

আপলোড তারিখঃ 2022-11-08 ইং
জীবননগরে স্বাস্থ্যসেবা প্রদানে সমস্যা ও সম্ভাবনাবিষয়ক সংলাপ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা প্রদানে সমস্যা ও সম্ভাবনাবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকদের নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়। উথলী ইউপি চেয়ারম্যান ও উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শক লতিকা ইয়াসমিন লতা, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)