ঝিনাইদহে ছাত্রলীগের মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন

আপলোড তারিখঃ 2022-11-08 ইং
ঝিনাইদহে ছাত্রলীগের মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করেছে ছাত্রলীগ। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সরকারি কেসি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এইচএসএস সড়কে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব আহম্মেদ ও সাধারণ সম্পাদক আল ইমরান বক্তব্য দেন। সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তারা আবারো আগুন সন্ত্রাস দিয়ে মানুষ খুন করবে। নেতৃবৃন্দ হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, আগামী নির্বাচন পর্যন্ত ঝিনাইদহ শহরে বিএনপিকে কোনো নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না। ছাত্রলীগ রাজপথে থেকে বিএনপির সকল কর্মসূচি প্রতিহত করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)