ঝিনাইদহে শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-08 ইং
ঝিনাইদহে শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দার, শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি আবু সাইদ, সাবেক সভাপতি আবু রেজা, দপ্তর সম্পাদক চুন্নু মিয়া ও শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন। স্মরণ সভা থেকে প্রয়াত মশিউর রহমানে মাগফিরাত কামনা করে বলা হয়, তিনি ছিলেন ঝিনাইদহের উন্নয়নের কারিগর। তার অবদান মানুষ আজীবন স্মরণ করবে। দোয়া মাহফিলে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)