আলমডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-11-08 ইং
আলমডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মুন্নাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এবং খুলনা বিভাগের সমন্বয়ক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সাহাবুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলম হোসেন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অভিমান্য কুণ্ড, পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বসুদেব বেদ, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, পৌর ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি বাদল অর রশিদ, হারদী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক বকুল আহমেদ, ডাউকি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বদর উদ্দিন মিল্টন, ৯ নম্বর পৌর কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান বিপ্লব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে হাবিবুর রহমানকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং আবুশামা রাজু আহমেদকে যুগ্ম আহ্বায়ক ও কামরুজ্জামান মিল্টন, সিরাজুল ইসলাম, আবুল কাসেম, আব্দুল মান্নানকে নির্বাহী সদস্য করে মোট ৯ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)