জেহালা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2022-11-07 ইং
জেহালা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের জেহালা বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উদ্যোগে গতকাল রোববার দুপুরের দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মিষ্টির কারখানা, হোটেল, চিনি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে বিভিন্ন অপরাধে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় নোংরা ও দুর্গন্ধযুক্ত, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাবার জাতীয় পণ্য তৈরি, তৈরিকৃত দই মিষ্টির মেয়াদ-মূল্য না দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এক সপ্তাহের মধ্যে কারখানার পরিবেশ উন্নয়নসহ সকল অনিয়ম সংশোধনের নির্দেশনা মেনে চলবে বলে কারখানা মালিক প্রতিশ্রুতি দেন। এদিকে, একই সময়ে মেসার্স আলম স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫১ ধারায় ২ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ফার্মেসিকে কমার্শিয়াল ওষুধের প্যাকেটে লুকিয়ে নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ অভিযানে সহযোগিতায় ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)