ঝিনাইদহে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2022-11-07 ইং
ঝিনাইদহে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিনামূল্যে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। শুরুতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ২০২২-২৩ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্য্যমুখী, চিনাবাদামসহ অন্যান্য ফসল উৎপাদনের লক্ষ্যে প্রথম দিনে সাড়ে ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার দেওয়া হয়। আগামী ৫ দিন আরও ১০ হাজার কৃষককে বিনামূল্যে একই উপকরণ দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)