মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন আহত

আপলোড তারিখঃ 2022-11-07 ইং
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন আহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বন বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতরা হলেন- গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী লাইলী খাতুন (৪৫), তাঁর শিশুপুত্র মুরসালিন (৪), গজারিয়া হেমায়েতপুর গ্রামের আইনাল হকের স্ত্রী রুপা খাতুন (৩৫), রুপার মেয়ে ইরিন (১৪) ও বাদিয়াপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী লিনা খাতুন (৪৫)। স্থানীয়রা জানান, গাংনী উপজেলা শহরের দিক থেকে পাখিভ্যানযোগে শিশুসহ পাঁচজন যাত্রী মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। পাখিভ্যানটি গাংনী বন বিভাগের সামনে পৌঁছালে একটি কুকুর দ্রুত রাস্তা পারাপারের সময় পাখিভ্যানের সাথে ধাক্কা লাগে। এসময় পাখিভ্যানটি উল্টে গেলে যাত্রীরা আহত হন। তবে পাখিভ্যানের চালক অক্ষত রয়েছেন। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত লিনার শারীরিক পরিস্থিতির অবনতি দেখা দিলে সেখান থেকে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)