কুড়ুলগাছিতে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-07 ইং
কুড়ুলগাছিতে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মানবকল্যাণ ক্লাবের আয়োজনে ও নুরুল হুদা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর কুড়ুলগাছি ফুটবল মাঠ প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। কুড়ুলগাছি নুরুল হুদা হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হাজী আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের সম্পাদক-প্রকাশক হাশেম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ও কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এম হাবিবুল্লাহ বাহার। তাফসির মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করে সুদুর সিলেট থেকে আগত ইসলামিক স্কলার ও গবেষক মাওলানা এম হাসিবুর রহমান। মাহফিলের দ্বিতীয় বক্তা চুয়াডাঙ্গার সন্তান মাওলানা আবুজর গিফারী বিশেষ কারণে আসতে না পারায় দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন খুলনা থেকে আগত মাওলানা রবিউল ইসলাম। তাফসির মাহফিলটি পরিচালনা করেন মানবকল্যাণ ক্লাবের একঝাঁক মেধাবী তরুণ। মাহফিলে বিশেষ ভূমিকা পালন করেন শাহিন আলম, আল আমিন হোসেন, মিণ্টু মিয়া, তানভীর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)