জীবননগর উপজেলা কৃষক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-06 ইং
জীবননগর উপজেলা কৃষক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা কৃষক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জীবননগর উপজেলার লক্ষ্মীপুরে কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের (চাষাবাদ) অফিসে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সভাপতি এবং জীবননগর পৌর যুবলীগের সভাপতি শরিফুল ইসলামকে (ছোট বাবু) সাধারণ সম্পাদক করে জীবননগর উপজেলা কৃষক জোটের ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে সহসভাপতি হয়েছেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, কোহিনুর বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক চাষী রমজান, মো. শ্যামল, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা ও সহসাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. রিপন হোসেন। সাধারণ সভা শেষে নতুন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘শিয়ালমারি পশুর হাটে কৃষক হাট করার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন, সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)