শৈলকুপায় নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2022-11-06 ইং
শৈলকুপায় নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের মাঠ থেকে নিখোঁজ যুবক হৃদয় হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ওই গ্রামের বিলের মাঠের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে। কাঁচেরকোল ইউনিয়নের মেম্বার সেলিম আকতার জানান, ধানখেতের ভেতরে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গত পাঁচদিন আগে বাড়ি থেকে বের হয় হৃদয় হোসেন। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। শৈলকুপায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রিপোর্টসাপেক্ষে পরবর্তী আইনাননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)