জবর দখলে রাখা সম্পত্তি ২০ বছর পরে ফিরে পেলেন প্রকৃত মালিক

আপলোড তারিখঃ 2022-11-06 ইং
জবর দখলে রাখা সম্পত্তি ২০ বছর পরে ফিরে পেলেন প্রকৃত মালিক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার অনুপনগরে জবর দখলে রাখা সম্পত্তি ২০ বছর পরে ফিরে পেলেন প্রকৃত মালিক। অনুপনগর গ্রামের নওদাপাড়ায় মৃত এরশাদ মণ্ডলের ছেলে জলিল উদ্দীন মণ্ডল ও তার ভাই রহমান মণ্ডলের ৩ কাঠা জমি প্রতিবেশী মৃত বিশারত আলীর ছেলে সোনোর আলী জবর দখল করে রেখেছিল। জলিল মণ্ডল ও রহমান মণ্ডলের ভাই এবং ওই জমির শরিক কপিল উদ্দীন মণ্ডল ২০ বছর পূর্বে চুয়াডাঙ্গা কোর্টে মামলা করেন। মামলা চলাকালে কোর্ট থেকে ৩ বার কপিল উদ্দীন মণ্ডলের পক্ষে জমি পাওনার রায় হয়। পরে কপিল উদ্দীন মণ্ডল জমি দখল করতে গেলে বাধা দেয় সোনোর আলী। এ বিষয়ে জানতে পেরে গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ এসে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় কোনোরুপ বিশৃঙ্খলা ছাড়াই প্রশাসন কপিল উদ্দীন মণ্ডলকে তার জমি বুঝিয়ে দেয়। এসময় মৃত এরশাদ আলীর ছেলে কপিল উদ্দীন মণ্ডল বলেন, ‘দেশে ন্যায়বিচার আছে, আমি আইনকে শ্রদ্ধা করি। দীর্ঘদিন আমার সম্পত্তি প্রতিবেশী বিমারত আলীর ছেলে সোনোর ভোগ দখল করছিল। আমি মামলা করে আমার জমি আইনের মাধ্যমে বুঝে পেয়েছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)