শুভ সকাল স্পোটিং ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-06 ইং
শুভ সকাল স্পোটিং ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: শুভ সকাল স্পোটিং ক্লাবের কার্যনির্বার্হী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকল শনিবার দুপুর ১টায় ক্লাবের সভাপতি মো. ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ নতুন বাজারস্থ অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ২০২২-এর আসন্ন নির্বাচন উপলক্ষে একজন ডেলিগেটের নাম চেয়ে প্রতিটি ক্লাবের কাছে চিঠি দিয়েছে, সেই প্রেক্ষিতে শুভ সকাল স্পোটিং ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি জিপু চৌধুরীর নাম পাঠানোর সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। এর আগে মুঠোফোনে শুভ সকাল স্পোটিং ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সাথে ক্লাবের নেতৃবৃন্দ ডেলিগেটের নাম পাঠানোর বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। সবশেষে ক্লাবের উপদেষ্টা আজাদুল ইসলাম আজাদ, আশাদুল হক বিশ্বাস, মাহফুজুর রহমান মনজু, দিলীপ কুমার আগরওয়ালা, সাহিদুজ্জামান টরিক ও অ্যাডভোকেট আব্দুল মালেক ও ক্লাব নেতৃবৃন্দ সর্বসম্মতভাবে ক্লাবের সভাপতি জিপু চৌধুরীর নাম পাঠানোর সিদ্ধান্তে পৌছান। এছাড়াও ক্লাবকে গতিশীল করার জন্য তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করেন। উক্ত সভায় ক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হালিম ভুলোন ও কোষাধ্যক্ষ তানজিলুর রহমান চৌধুরীসহ নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নির্বাহী সদস্যরা হলেন- আবুল হোসেন মিলন, আ: রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, ইমরান আহম্মেদ বিপ্লব, হাফিজুর রহমান হাফিজ, দিপংকর দে, জাকির হোসেন, মো. ওয়াশিম মিয়া, মো. জানিফ, মো. মাফিজুর রহমান মাফি, জাহাঙ্গীর হোসেন, ইমরান আহম্মেদ, রাশেদুল ইসলাম পাপেল, শেখ সামী তাপু, আরিফুল ইসলাম, গাজী এমদাদুল হক সজল। অনুষ্ঠানটির পরিচালনা করেন শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ফরিদ আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)