ডিঙ্গেদহে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-04 ইং
ডিঙ্গেদহে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় ডিঙ্গেদহ বিসিক ও ফিসারী সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচে বিজয়ের লক্ষে মুখোমুখি হয় দীননাথপুর ফুটবল একাদশ বনাম ফ্রেন্ড জোন একাদশ (ডিঙ্গেদহ)। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দীননাথপুর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ড জোন একাদশ। ডিঙ্গেদহ যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আওলিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম ও দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহেল শাহরিয়ার। খেলায় সেরা মিডফিল্ডার এবং ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার গ্রহণ করেন ফ্রেন্ড জোন একাদশের খেলোয়াড় জুয়েল। সেরা কিপারের পুরষ্কার গ্রহণ করেন ফ্রেন্ড জোন একাদশের মারুফ। সেরা অধিনায়ক এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন দীননাথপুর ফুটবল একাদশের আবির হাসান জুনিয়র (আরিফ)। সেরা গোলের পুরষ্কার গ্রহণ করেন ফ্রেন্ড জোন একাদশের কনক। সেরা ফরওয়ার্ড নির্বাচিত হন দীননাথপুর ফুটবল একাদশের জুনায়েদ খান। সবশেষে ফ্রেন্ড জোন একাদশের অধিনায়ক জুয়েলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সভায় উপস্থিত অতিথিবৃন্দ। আশীর উদ্দীন বিশ্বাসের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রফিকুল ইসলাম, আবু হানজালা, আলমগীরসহ টুর্নামেন্টের সকল সদস্যবৃন্দ। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আল হেলাল স্কুলের শিক্ষক আব্দুল হাই। সহকারি রেফারি হিসেবে ছিলেন রাশেদুল ও হুমায়ুন কবির। ধারাভাষ্যে ছিলেন হেলাল উদ্দিন ও আবু হানজালা। পরিচালনায় ছিলেন আবু সুফিয়ান, আব্বাস, জুলহাস ও ডিঙ্গেদহ গ্রামের যুবসমাজ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)