অবশেষে বিয়ের পিঁড়িতে মাসুদ অরুন

আপলোড তারিখঃ 2022-11-04 ইং
অবশেষে বিয়ের পিঁড়িতে মাসুদ অরুন ছবির ক্যাপশন:
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেস অ্যান্ড কনভেনশন সেন্টারে পারিবারিকভাবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের বন্দরভিটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে স্কুলশিক্ষিকা আমিনা খাতুনকে বিবাহ করেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুণ। চিৎলা রুইনতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনা খাতুন চুয়াডাঙ্গার এটিও কামরুজ্জানের (কামাল) ছোট খালা। বিয়ের অনুষ্ঠানে পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আহমদ আলীর বড় ছেলে। তিনি ২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। এদিকে, মাসুদ অরুন বিয়ের পিঁড়িতে বসায় মেহেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)